মাঠের লড়াইয়ের আগে মিডিয়ার লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী


paperslife

ক্রিকেটে ভারত-পাকিস্তান দৈরথ বেশ পুরোনো। রাজনৈতিক, সামাজিক কিংবা মাঠের লড়াইয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধ মানে এক বাড়তি উত্তেজনা।

সেই উত্তেজনায় দুই দলের সমর্থকরাও মিশে যায়। কথার বানে বা বিভিন্ন কর্মকান্ডে চলে নিজের দলকে সেরা করার চেষ্টা চলে।

সেই প্রচেষ্টায় প্রথম বিতর্কের তৈরি করে জনপ্রিয় আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টস। পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে মওকা মওকা বিজ্ঞাপন করে সমালোচিত হয়েছে বেশ।

বিশ্বকাপের বিগত আসরগুলোতে ছয়বার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। কিন্তু সবগুলোতেই জয় পায় ভারত। আগামী ১৬ই জুন সপ্তমবারের মত লড়বে দুইদল। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে বিজ্ঞাপনটিতে দেখানো হয়,

পাকিস্তানের ভাই বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানকে শুভকামনা জানিয়েছে তাদের সপ্তম লড়াইয়ের জন। তখন পাকিস্তান বলছে, সবসময় চেষ্টা করে যেতে হয়। চেষ্টা করে যারা, তাদের হার কখনো হয় না। তার বাবা বলেছে সে কথা। তখন ভারতকে দেখিয়ে বলা হয়, আমি কখন যে কথা বললাম?

স্টার স্পোর্টসের ভিডিওটি :

https://youtu.be/hvRalZugjbk

বিজ্ঞাপনটিতে ভারতকে পাকিস্তানের বাবা প্রদর্শনে সমালোচনার ঝড় ওঠে টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধমগুলোতে।

পাকিস্তানেও বসে নেই। জবাবে নতুন এক বিজ্ঞাপন তৈরি করেছে তারা।

যেখানে কিছুদিন আগেই এয়ারস্ট্রাইকে পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়া ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করা হয়েছে। অভিনন্দনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন দেখে রাগে ফুঁসে উঠেছেন ভারতীয়রা।

ভিডিওটিযে দেখা যায়,

অভিনন্দের মতো একজনকে চায়ের কাপ হাতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিনন্দনের সেই বিখ্যাত গোঁফের ব্যবহারেই চরিত্রটিকে প্রমাণের চেষ্টা করেছে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দল আর স্ট্র্যাটেজি কী হবে এসব বিষয় সেই চরিত্রকে প্রশ্ন করা হয়। সব প্রশ্নের উত্তরেই তার মুখ থেকে বারবার শোনা গেছে একটাই সংলাপ, ‘স্যরি, আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ স্যার।’

বিজ্ঞাপনের শেষে দেখা যায় চরিত্রটি বেরিয়ে যাচ্ছিল হাতে ওই চায়ের কাপ নিয়ে। তখনই পিছন থেকে তাকে কেও থামিয়ে বলে, ‘একটু দাঁড়ান! কাপ নিয়ে কোথায় যাচ্ছেন?’

খেলার আগে এভাবে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত ভারত-পাকিস্তান শিবির