জাহাজটির ভেতরে কোনো মানুষ নেই, তাও ভেসে চলছিল। প্রায় এক বছরের বেশি সময় ধরে আটলান্টিকে ভেসে চলা জাহাজটি অবশেষে ভিড়েছে আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে।
জানা গেছে, কার্গো জাহাজটির নাম ‘এমভি আলটা’২০১৮ সালে এক দুর্ঘটনায় জাহাজটি হুট করেই বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। ঝড় নিকটবর্তী হওয়ায় তখন দ্রুত সব ক্রুকে সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু জাহাজটির কোনো ব্যবস্থা করা যায়নি। এর পর থেকেই সাগরে ভাসছে এমভি আলটা।।
ডেনিস নামে ঝড়ের তোড়ে কাউন্টি কক উপকূলে এসে ৮০ মিটার দীর্ঘ জাহাজটি আটকে গেছে। জাহাজটি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে।
প্রায় এক বছর আগে মধ্য আটলান্টিকে সর্বশেষ দেখা গিয়েছিল জাহাজটিকে। এর পর আর এর কোনো খোঁজ না থাকা জাহাজটি এভাবে ভেসে চলা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।
আয়ারল্যান্ডের কাউন্টি কক অঞ্চলের স্থানীয় লাইফবোট চিফ জন টাট্টান বলেন, এভাবে একটি পরিত্যক্ত জাহাজের ভেসে আসা তিনি কখনো দেখেননি।
১৯৭৬ সালে নির্মিত হওয়া এমভি আলটা ২০১৮ সালে গ্রিস থেকে হাইতি যাওয়ার সময় জাহাজটিতে বিদ্যুৎ চলে যায়। এমন অবস্থাতেই ২০ দিন সাগরে ভেসে ছিল জাহাজটি। পরে জাহাজটি পরিত্যক্ত হয়।

