মে মাসে এটি খালি চোখে দৃশ্যমান হবে বিরল এ ধুমকেতু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
The NASA/ESA Hubble Space Telescope has provided astronomers with the sharpest view yet of the breakup of Comet C/2019 Y4 (ATLAS). The telescope resolved roughly 30 fragments of the comet on 20 April. The comet was first discovered in December 2019 by the ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) and its fragmentation was confirmed in April 2020.


নাসার হাবল স্পেস টেলিস্কোপে বিরল এক ধূমকেতুর বিশেষ কিছু ছবি ধরা পড়েছে। ইন্সটাগ্রামে নাসা হাবেল একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওটি তোলা হয়েছে, ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে। নাসা জানাচ্ছে, ভিডিওটির মাধ্যমে ধূমকেতুর কঠিন বরফের নিউক্লিয়াসের প্রায় ৩০ টি টুকরো দেখানো হয়েছে।

‘সি/২০১৯ ওয়াই ফোর’ এই ধূমকেতুর দিকে অতন্দ্র প্রহরীর মতো নজর রেখেছিল নাসা। আর তাতেই মিলছে কিছু বিরল ছবির।

নাসার ওয়েবসাইট জানাচ্ছে, সি/২০১৯ ওয়াই ফোর ধূমকেতুটি এটিলস নামেও পরিচিত। ২০১৯ সালে ডিসেম্বরে এটিকে প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। জ্যোতির্বিদ জোসে ডি কুইরোজ ১১ এপ্রিল ধূমকেতুটির প্রায় তিন টুকরো ছবি তুলতে সক্ষম হন।

নাসার ওয়েবসাইট অনুসারে, হাবল যখন এই ধুমকেতুটিকে পর্যবেক্ষণে রেখেছিল তখন ধূমকেতুটি পৃথিবী থেকে প্রায় ১৪৬ মিলিয়ন কিলোমিটার দূরে ছিল। ধূমকেতুটি অভ্যন্তরীণ সৌরজগতের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো উজ্জ্বল হয়ে ওঠবে। আশা করা যায়, মে মাসে এটি খালি চোখেও দৃশ্যমান হবে।

মহাকাশ গবেষণা সংস্থাটি জানাচ্ছে, আট দিন পরে ধূমকেতুটিও ৪ মিলিয়ন কিলোমিটারে সূর্যের পাশ দিয়ে স্কার্ট করবে।

সূত্র: ডেইলি মেইল।