যে দশ ওষুধ ঠেকাতে পারে করোনার কার্যকলাপ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস প্রতিরোধে কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে মানুষের শরীরে প্রভাব বিস্তার করা ঠেকাতে কার্যকর অন্তত ১০টি আলাদা ওষুধ আগে থেকেই রয়েছে। এমনটিই দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরা।

বিজ্ঞানিরা বলছেন, ভাইরাসগুলো যখন কোনো দেহের অভ্যন্তরে প্রবেশ করে, তখন কোষে সংক্রমণ ঘটিয়ে নিজের বহু অনুলিপি তৈরি করে। তবে কিছু ওষুধ ব্যবহারের ফলে ভাইরাসের কার্যকলাপ ঠেকানো যায়।

কোষের মধ্যে ভাইরাসের কার্যকলাপ ঠেকানোর অন্তত ৪৭টি ওষুধ পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে অন্তত ১০টি করোনাভাইরাস দুর্বল করে দিতে সক্ষম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার ন্যাচার জার্নালে গবেষণাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়।

গবেষকদের দাবি, মার্কিন ওষুধ রেমডেসিভির তুলনামূলক বেশি কাজে দিচ্ছে। এছাড়া রোগীর শরীরে করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ওষুধের ব্যাপারে পরীক্ষা চালানোর পাশাপাশি করোনা আক্রান্তদের সারিয়ে তোলার উপায়ও খুঁজেছেন গবেষকরা।

অ্যালার্জির ওষুধ ইনগ্রেডিয়েন্ট, ক্লেমাস্টিন; সিজোফ্রেনিয়ার ওষুধ হালোপেরিডল এবং ম্যালেরিয়ার ওষুধ হাইড্রো- অক্সিক্লোরোকুইন করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ব্যাপারে কার্যকর বলে গবেষকদের মত।

পরীক্ষামূলক রাসায়নিক পিবি২৮ হাইড্রো- অক্সিক্লোরোকুইনের চেয়ে ভাইরাস দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে ২০ গুণ  বেশি কার্যকর।

তবে হাইড্রো-অক্সিক্লোরোকুইন ব্যবহারের ফলে হার্টের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।