যে পাঁচ সাবমেরিনে ধ্বংস হতে পারে পৃথিবী!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

৩০ মিনিটেই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে মাত্র পাঁচটি ডুবোজাহাজ। পরমাণু শক্তিতে চালিত এই পাঁচ ডুবোজাহাজের দুটোর মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি তিনটি রাশিয়ার।

১। রাশিয়ার প্রকল্প ৯৫৫

রুশ নৌবাহিনীর প্রকল্প ৯৫৫ বোরেই-শ্রেণির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজে রয়েছে ১৬টি আরএসএম-৫৬ বুলভা ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০০ কিলোমিটার বা ৪৯৭০ মাইল ।

২। ওহিও-শ্রেণির ডুবোজাহাজ

যুক্তরাষ্ট্রের  তৈরি ওহিও-শ্রেণির ডুবোজাহাজে রয়েছে ২৪টি ট্রাইডেন্ট-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতি ট্রাইডেন্ট-২ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ১২টি ডব্লিউ৮৮ ৪৭৫ কিলোটন তাপপারমাণবিক বোমা।

এ ধরণের একটি ডুবোজাহাজ ২৮৮টি মহানগর সমতুল্য লক্ষ্যবস্তুকে ৩০ মিনিটের কম সময়ের মধ্যে তেজস্ক্রিয় ছাইভস্মে পরিণত করতে পারে।

৩। কলাম্বিয়া-শ্রেণির ডুবোজাহাজ

পুরনো হয়ে যাওয়া ওহিও শ্রেণির ডুবোজাহাজের স্থান করে নেয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয় কলাম্বিয়া-শ্রেণির ডুবোজাহাজ। কলাম্বিয়ার চেয়ে আকারে একটু বড় এ শ্রেণির ডুবোজাহাজ রয়েছে ১৬টি ট্রাইডেন্ট ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

আকারে বড় হলেও কলাম্বিয়া-শ্রেণির ডুবোজাহাজের শব্দ অনেক কম।

৪। ইয়াসেন-শ্রেণির ডুবোজাহাজ

রুশ নৌবাহিনীর প্রকল্প ৮৮৫এম ইয়াসেন-শ্রেণির গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজকে আমেরিকার মূল ভূমির জন্য হুমকি বলা হয়। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করা হয় না।

এতে রয়েছে পরমাণু বা সাধারণ উভয় ধরণের ৩২টি বোমা বহনের সক্ষমতা সম্পন্ন আড়াই হাজার কিলোমিটার পাল্লার থ্রিএম-১৪কে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র।

দ্রুতগামী খুবই কম শব্দ সৃষ্টিকারী এ ডুবোজাহাজ অনায়াসে মার্কিন পূর্ব উপকুলের দুই হাজার কিলোমিটারের মধ্যে ঢুকে যুক্তরাষ্ট্রের ভেতরের লক্ষবস্তুতে হামলা করতে পারবে।

৫।দেলফিন-শ্রেণির ডুবোজাহাজ

রুশ প্রকল্প ৬৬৭বিডিআরএম ডেলফিন-শ্রেণির ডুবোজাহাজে রয়েছে ১৬ আর-২৯আরএমইউ সিনেভা তরল-জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ডুবোজাহাজ থেকে চক্রাকারে সব দিকেই এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়।

এ ছাড়া, ঘণ্টায় ছয় বা সাত নট গতিতে চলার সময় সাগরের ৫৫ মিটার গভীর থেকে ছুঁড়তে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।