রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযান। বাঘাইছড়ি উপজেলায় ভোটগ্রহণের দায়িত্ব পালনকারীদের উপর সশস্ত্র হামলায় ৭ জন নিহতের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
এ ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন পাহাড়ি ও বাঙালিরা। কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না জানিয়ে চিরুনি অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
ঘটনার পর দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
সন্ত্রাসীদের হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক জানান, সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সম্ভাব্য যেসব জায়গায় তারা অবস্থান করতে পারে, সেইসব জায়গা আমরা খুঁজে দেখেছি। আমরা চিরুনি অভিযান করছি। কাউকে সামান্যতম ছাড় দেয়া হবে না।

