রোনালদোকে ছাড়িয়ে এবারও মেসি!



পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়াতেই রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন রোনালদো। এই খবর এখন পুরোনো। রিয়াল মাদ্রিদের সাথে টানাপোড়েনে জুভেন্টাসে নাম লিখিয়েছেন সি আর সেভেন। তারপরও মেসির পারিশ্রমিক ছুঁতে পারলেন না পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী এই ফুটবলার।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ফুটবলার ও কোচদের একটি আয়ের তালিকা প্রকাশ করেছে।

ফরাসি দৈনিক ‘লেকিপে’ এর আগে মেসি-রোনালদোদের বেতন কাঠামোর তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় শীর্ষস্থানীয় মেসির পরেই ছিলেন রোনালদো। এবার দেশটির সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রকাশিত তালিকাতেও দেখা যাচ্ছে রোনালদোর অবস্থানের পরিবর্তন ঘটেনি।

আয়ে সেই মেসির পেছনেই রয়েছেন রোনালদো। তবে কোচদের মধ্যে আয়ে শীর্ষস্থান দখল করে চমকে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। বেতন-বোনাস এবং অন্যান্য আয়ের উৎস মিলিয়ে মৌসুমের হিসেবটি করেছে ফ্রান্স ফুটবল।

আয়ে শীর্ষ পাঁচ ফুটবলার:

বার্সেলোনায় লিওনেল মেসির যায় ১৩০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি তাকে ১২২৯ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার (প্রায়)।

দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর যায় ১১৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় ১০৬৯ কোটি ১৫ লাখ ২৩ হাজার (প্রায়)।

তিন নম্বরে আছেন ব্রাজিলিয়ান পোস্টের বয় নেইমার। যার বাৎসরিক আয় ৯১.৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশে ৮৬৫ কোটি ৭২ লাখ ৯৫ হাজার (প্রায়)।

চারে আছেন এন্থনীও গ্রিজমান। তার আয় ৪৪.৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মূল্যে ৪২১ কোটি লাখ ৭ হাজার (প্রায়)।

রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল আছেন পঞ্চম স্থানে। তার আয় ৪০.২ মিলিয়ন ইউরো। যার বাংলাদেশি মূল্য ৩৮০ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার (প্রায়)।

আয়ে শীর্ষ পাঁচ কোচ:

কোচদের তালিকার শীর্ষে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে। আয় ৪১.২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় ৩৮৯ কোটি ৮১ লাখ ৪৮ হাজার প্রায়।

দুইয়ে আছেন হোসে মরিনহো। আয় ৩১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় ২৯৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার (প্রায়)।

তিনে আছেন থিয়েরি অঁরি। আয় ২৫.৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় ২৪১ কোটি ২৬ লাখ ৮৯ হাজার (প্রায়)।

চারে অবস্থান করছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। আয় ২৪.১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি তাকে ২২৮ কোটি ২ লাখ ২৭ হাজার (প্রায়)।

বার্সেলোনার আর্নেস্তো ভালভার্দে আছেন তালিকার পাঁচে। তাঁর আয় ২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যা ২১৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার (প্রায়)।