লকডাউন নির্দেশ মেনে চলাফেরা না করলে যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে অবস্থান জানিয়ে দেবে অ্যাপল।
এ বিষয়ে অ্যাপল জানিয়েছে, বিশ্বব্যাপী কতো মানুষ গাড়ি চালিয়ে, হেঁটে এবং গণপরিবহন ব্যবহার করে চলাফেরা করছেন, তা তুলে ধরা হবে ওই ডেটার মাধ্যমে। ওই তথ্য প্রতিদিন আপডেট করা হবে এবং মধ্য জানুয়ারির একটি তারিখের সঙ্গে তুলনা করা হবে।
মধ্য জানুয়ারির ওই তারিখের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তেমনভাবে লকডাউন ব্যবস্থা নেওয়া শুরু হয়নি বলেও উল্লেখ করেছে অ্যাপল। এরই মধ্যে শতকরা ৯০ শতাংশের বেশি মার্কিনীকে ঘরে-থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোতেও লকডাউন কার্যকর করা হচ্ছে।
ডেটার মাধ্যমে যাতে একক কোনো ব্যক্তির চলাফেরা সম্পর্কিত তথ্য না পাওয়া সম্ভব হয়, সে ব্যবস্থাও করেছে অ্যাপল। কাজটি করতে সমষ্টিগতভাবে ডেটা দেখানোর সিদ্ধান্ত জানিয়েছে প্রতিষ্ঠানটি।

