সাপের একটি ছোবল শেষ করে দিতে পারে সবকিছু। বড়-ছোট কোনো প্রাণীই বেঁছে ফিরতে পারবে না সাপের ছোবল থেকে।
সেই সাপের সাথে লড়াই চালিয়ে গেছে ছোট্ট একটি কাঠঠোকরা। সন্তানদের বাঁচাতে ১০ ফুট লম্বা একটি সাপের সঙ্গে লড়াই করে গেছে।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ঘটে এমন এক ঘটনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার একটি ভিডিও।
ভিডিওতে দেখা যায়, গাছের গর্তে কাঠঠোকরার বাসায় ঢুকেছে এক বিশাল সাপ। আর তাকে মরিয়া হয়ে হামলা করছে কাঠঠোকরাটি। একবার নয়, একাধিকবার। বারবার সাপটি তাকে প্রতিহত করলেও ফের উঠে এসে সাপের মাথায় কামড় বসাচ্ছে।
টুইটারে ভিডিওটি আপলোড করার পর ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১৪ হাজারের বেশি মানুষ।
২০০৯ সালে পেরুতে বেড়াতে গিয়ে ওই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন ইসরায়েলি পর্যটক আসফ অ্যাডমনি। ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওটি দেখেছে ৮০ লাখ মানুষ।
অ্যাডমনি লিখেন, মনে হয় সাপটি পাখির বাচ্চা বা ডিমের সন্ধানে বেরিয়েছিল। বাসায় ফিরে সাপটিকে দেখতে পেয়েই বারবার হামলা করছিল সাপটির ওপরে।
মায়ের ভালবাসার কাছে দুনিয়ার কোনো শক্তি জিততে পারে না। একটি ছোট্ট অবলা প্রাণী আরও একবার এই বিষয়টিই প্রমাণ করলো যেন!
সুত্র : জি নিউজ
ভিডিও :
https://youtu.be/UPFp_46K3H0

