সিগারেটের লাইটার থেকে বাড়ছে সংক্রমণ!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

অস্ট্রেলিয়ায় দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্যে ভিক্টোরিয়ায় সিগারেটের লাইটার থেকে ছড়াচ্ছে করোনাভাইরাস বলে ধারণা করা হচ্ছে।সিগারেট জ্বালাতে গিয়ে একই লাইটার ব্যবহার বা বিনিয়ম থেকে নতুন এ সংক্রমণ শুরু হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মেলবোর্নের একটি হোটেলের স্টাফরা সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন। এরপর সেখানে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়।

রোববার ভিক্টোরিয়ায় নতুন করে ৪৯ জন কোভিড রোগী পাওয়া গেছে, যা গত দুই মাসে সর্বোচ্চ। সিগারেটের লাইটার বিনিয়মকেই এর জন্য সন্দেহ করা হচ্ছে।

মেলবোর্নে বেশ কয়েকটি এলাকায় গুচ্ছভাবে করোনা সংক্রমণ হওয়ায় নতুন করে স্টে হোম এবং লকডাউন আরোপ করা নিয়ে স্থানীয় প্রশাসন বিবেচনা করছে বলে জানান অঙ্গরাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ।

তিনি আরও জানান, করোনার সংক্রমণ হয়েছে একটি হোটেল থেকে। যেখানে সামাজিক দূরত্ব ছিল ঠিক কিন্তু একটি লাইটার তারা সবাই ব্যবহার করেন।