১০ কিলোমিটার উপর থেকে লাফিয়ে পড়ে বিশ্বরেকর্ড গড়েছেন রাশিয়ান প্যারাট্রুপাররা। দেশটির গ্রেট প্যাট্রিওটিসি ওয়ার এবং রাশিয়ার এয়ারবোর্ন ফোর্সেসের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।
এর আগে এতো উঁচু থেকে লাফিয়ে পড়েনি কেউ। আর্কটিক মহাসাগরের রাশিয়ান দ্বীপপুঞ্জ ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ডে এই প্যারাট্রুপার এয়ারড্রোপ অপারেশনটি হয়।
এর ফুটেজ পোস্ট করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।ভিডিতে দেখা যায়, পুরোপুরি সজ্জিত বিমানবাহিনীর প্যারাট্রুপাররা বিমান থেকে মেঘের ওপর লাফিয়ে পড়ছেন। রেকর্ড ১০ হাজার মিটার বা ১০ কিলোমিটার উপর থেকে লাফিয়ে পড়ে।
লাফিয়ে পড়ার আগে কেউ আবার উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যামেরায় তারপর দেখা যায়, রাশিয়ার আর্কটিক অঞ্চলে তাদের সফল অবতরণ।
দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রীর মতে, প্যারাট্রুপার এয়ারড্রোপ অপারেশনটি ছিল, আর্কটিক অঞ্চলে টিকে থাকার জন্য এক ধরনের পরীক্ষা।
মানবজাতির ইতিহাসে এই পরিমাণ উচ্চতা থেকে কেউ এখনো লাফ দেওয়ার সাহস করেনি।
সূত্র: স্পুটনিক।

