দেশে চলমান করোনা সংক্রমনের কারণে এবার স্থগিত করা হয়েছে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আজ রোববার (২৬ এপ্রিল) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ-এর নির্দেশিত জারি তে বলা হয়, অনিবার্য কারণে ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা-১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার।

