যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলার কারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবেররা রাতারাতি ৯ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন।
গত মঙ্গলবার এ যাবৎকালের নবম সর্বোচ্চ লোকসানের মুখে পড়েন তাঁরা। ।
এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি সম্পদ খুইয়েছেন আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। এক দিনে তাঁর সম্পদ কমেছে ৯৮০ কোটি ডলার। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সম্পদ কমেছে ৮৪০ কোটি ডলার।
আরও পড়ুনঃ টাকার উপর নির্ভর করে সুখ?
৫৬০ কোটি ডলারে সম্পদ হারিয়েছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ। আরেক মার্কিন ধনকুবের ল্যারি পেজ ৫২০ কোটি ডলার খুইয়েছেন। সের্গেই ব্রিন, স্টিভ বালমার ও বার্নার্ড অরনল্ট ৪০০ কোটি ডলারের বেশি সম্পদ হারিয়েছেন। ধনকুবের ওয়ারেন বাফেট ও বিল গেটসের সম্পদ যথাক্রমে ৩৪০ কোটি ও ২৮০ কোটি ডলার কমেছে।
সর্বোপরি চলতি বছরের শুরু দিকে বিশ্বের ৫০০ সবচেয়ে ধনীর যে পরিমাণ সম্পদ ছিল, এখন তা থেকে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার কম আছে। জাকারবার্গ ৬ হাজার ৮৩০ কোটি ডলার খুইয়েছেন, যা তাঁর সম্পদের ৫৪ ভাগ। বিন্যান্সের সিইও চাংপেং ঝাও ৬ হাজার ১০০ কোটি ডলার খুইয়েছেন, যা তাঁর সম্পদের ৬৪ শতাংশ।

