আমিরাতে প্রবাসীদের ভিসার মেয়াদ আর বাড়ছে না


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্বজুড়ে করোনার কারণে প্রবাসীদের ভিসা সমস্যায় পড়ার বিষয়ে বেশ কিছু পূর্বসিদ্ধান্ত বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রবাসীদের ভিসার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

এর আগে, গত ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে সেই সময়সীমা কমিয়ে তিন মাসে আনা হয়। এবার সেই সুবিধাটুকুও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।

এছাড়াও, ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া পরিচয়পত্রগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

তবে, আমিরাতের বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নেয়া নতুন এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন ঘোষণা অনুসারে, দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ ১২ জুলাই থেকে তাদের পরিষেবার জন্য ফি নেয়া শুরু করবে।

সূত্র: আরব নিউজ।