ইফতারের একটি জনপ্রিয় উপকরন জিলাপি। ছোট বড় সবার প্রিয় এই মিস্টি খাবারটি সাধারনত আমরা বাইরে থেকেই কিনে খাই। কিন্তু দোকানে তৈরি জিলাপি অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয় না। আবার ঘরেও দোকানের মত জিলাপি তৈরি করা সম্ভব হয় না।
তবে আজকের রেসিপিতে আপনি চাইলেই দোকানের মত জিলাপি তৈরি করতে পারবেন। আসুন দেখে নেই এই জিলাপি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
ময়দা – ১ কাপ
কর্নফ্লাওয়ার – ২ চা চামচ
ইস্ট- ১ চা চামচ
তেল(সয়াবিন) – ১ চা চামচ
টক দই – ১ টে চামচ
উষ্ণ পানি- ১ কাপ
জিলাপি ভাজার জন্য তেল – ১ কাপ
চিনি – ১ কাপ
পানি – ১ কাপ
লেবুর রস – ১ চা চামচ
প্রণালি;
সিরা তৈরির উপাদান ও জিলাপি ভাজার তেল বাদে বাকি সব উপাদান ভালো করে মিশিয়ে ১ ঘন্টা কোনো উষ্ণ জায়গায় রেখে দিন। এবার এক চুলায় কড়াইতে চিনি আর পানি ১৫ মিনিট জ্বাল দিয়ে শিরা বানিয়ে নিন। ১৫ মিনিট হয়ে গেলে লেবুর রস দিয়ে একদম মৃদু আঁচে এ রাখুন। অপর চুলায় কড়াইতে তেল ভালো করে গরম করে জ্বাল কমিয়ে দিন। এবার জিলাপি ভেজে নিন।
তেল যাথেষ্ট গরম করে তবেই জিলাপি ছাড়বেন ও কম জ্বালে এ ভাজবেন, নাহলে সাথে সাথে পুড়ে যাবে। জিলাপির রং কমলা বা জাফরানি এমনিতেই হবে কোনো ফুড কালার দেয়ার দরকার নেই।
জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে শিরায় দিন এবং ২ মিনিট রেখে তুলে ফেলুন তা না হলে নরম হয়ে খুলে যাবে। গরম গরম পরিবেশন করুন। জিলাপি তৈরির জন্য প্লাস্টিকের সসের বোতলে জিলাপির ব্যাটার ঢুকিয়ে জিলাপি তৈরি করুন, অনেক বেশী সোজা হবে।

