ইফতারিতে ডাব-পুদিনার শরবতে জুড়াবে প্রাণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Coconut water


ইফতারের আয়োজনে সবার প্রিয় সঙ্গী পানি। আর এই প্রচন্ড গরমে সবাই ঠান্ডা পানি চায়। কিন্তু এই ঠান্ডা পানি দিয়েই যদি তৈরি হয় সুস্বাদু ঠান্ডা শরবত তবে তো কথাই নেই!

রোজাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো শরবত তৈরির নানা উপকরণ বাজারজাত করে। এছাড়া হাতের কাছে পাওয়া যায় নানা উপাদান। যা দিয়ে বাড়িতে তৈরি করা যায় রোজাদারদের জন্য শান্তির শরবত।

ঘরে তৈরি করা যায় এমন সব শরবতের মধ্যে রয়েছে পুদিনার শরবত। কীভাবে করবেন পুদিনার শরবত! জেনে নিন তাহলে-

উপকরণ:

বড় ডাব ১টি (শাঁসসহ),
পুদিনা পাতা কুচি করা আধা চা চামচ,
বিট লবণ সামান্য,
চিনি সামান্য,
ডাবের শাঁষ ২ টেবিল চামচ পাতলা পাতলা করে কেটে নেয়া ও
বরফ টুকরো কয়েকটি।

প্রস্তুত প্রণালী:

ডাবের পানির সঙ্গে অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচির সঙ্গে পরিবেশন করুন।

গরমের এই তীব্রতায় সারাদিন রোজা রেখে ইফতারে এমন এক গ্লাস শরবতে সবার প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়া সারাদিন শরীর ডিহাইড্রেট হয়ে থাকবে এই পানীয় শরীরকে সতেজ করে তুলবে।