ইফতারে নানা ধরণের তেল মশলাযুক্ত খাবার খেয়ে হজমের সমস্যা দেখা দিতে পারে। কলা খেলে আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তবে এমনি অনেকেই কলা খেতে চান না। কাস্টার্ড বানিয়ে কলা খেতে মন্দ লাগবে না। ঘরে থাকা কয়েকটি উপকরণে এই খাবারটি বানাতে পারবেন খুব সহজে।
আসুন জেনে নেই ব্যানানা কাস্টার্ড তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
পাকা কলা ৮ টি (খোসা ছাড়ানো)
দুধ ৩ কাপ
কাজুবাদাম ১০ টি (কুচি করে নেয়া)
পেস্তাবাদাম ১০ টি (কুচি করে নেয়া)
আখরোট ১০ টি (কুচি করে নেয়া)
ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ
কিশমিশ ইচ্ছামত
কাস্টার্ড পাউডার ১/৪ কাপ
চিনি স্বাদ অনুযায়ী
প্রণালী:
একটি বাটিতে কলাগুলো ছিলে টুকরো করে কেটে নিন। অপর একটি বাটিতে চিনি এবং কাস্টার্ড পাউডার সামান্য পানি দিয়ে গুলিয়ে নিন। পরিমান অনুযায়ী দুধ হালকা আঁচে গরম করে নিন। কাস্টার্ড পাউডার ও চিনির মিশ্রণটি দুধে মিশিয়ে নাড়তে থাকুন। কাস্টার্ডে ভ্যানিলা এসেন্স, কলা, কাজুবাদাম, পেস্তাবাদাম , কিশমিশ মিশিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু এবং পুস্টিকর ‘ব্যানানা কাস্টার্ড’। চাইলে আপনার পছন্দের ফলও ব্যবহার করতে পারেন।

