পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিজেন এবং ফাইটোনিউট্রিয়েন্টস, যা পেটের সমস্যা দূর করে। যারা এই রমজান মাসে হজমের সমস্যা এবং পেটের ব্যাথায় ভুগে থাকেন, তাদের জন্য পুদিনা জুস অত্যন্ত উপকারী। এছাড়া সারাদিনের ক্লান্তি দূর করতে এক গ্লাস পুদিনা জুসই যথেষ্ট।
পুদিনা জুস তৈরির উপকরণ নিচে দেয়া হলোঃ
উপকরণঃ
বিশুদ্ধ পানি ১ গ্লাস
পুদিনা পাতা পেস্ট ২ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
বিট লবণ ১ চিমটি
বরফ কুঁচি ২ টুকরো
প্রস্তুত প্রণালীঃ
এক গ্লাস পানির মধ্যে পুদিনা পেস্ট, লেবুর রস, চিনি এবং বিট লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার ছেঁকে নিন। এরপর বরফের টুকরো দিয়ে আপনার পছন্দমত পরিবেশন করুন।
পেপার’স লাইফ/রসুই ঘর/ রাফিয়া রাফি
