এবার পাতলা ভ্রু ঘন হবে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

প্রাকৃতিকভাবে সুন্দর ভ্রু কে না চায়। ভ্রু সুন্দর না হলে অনেক সময় চোখের সৌন্দর্য উপেক্ষিতই থাকে। ঘন ভ্রু হলে থ্রেডিং করে পছন্দমতো আকার দেওয়া যায়। কিন্তু যাঁদের ভ্রু স্বাভাবিকভাবেই পাতলা, তাঁরা কী করবেন।

একটা সময় ছিল যখন চিকন আকৃতি ভ্রুয়ের চাহিদা ছিল বেশ। তবে বর্তমানে ঘন ও মোটা আকৃতির ভ্রুয়ের প্রতি আকর্ষণ যেন সব মেয়েদের। চলতি ধারায় নিজেকে মাতিয়ে তুলতে পাতলা ভ্রু ঘন করতে যেন চিন্তা ভাবনার অন্ত নেই।

আসুন দেখে নেয়া যাক কিভাবে পাতলা ভ্রু ঘন করবেন;
তেল দিয়ে ম্যাসাজ করুন
ভ্রু ঘন করার জন্য তেল খুব কার্যকরী। কাস্টার, অলিভ ওয়েল অথবা নারকেল তেল ভ্রুতে মালিশ করতে পারেন। প্রতিরাতে ঘুমানোর আগে কটন বাডে অল্প তেল মিশিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন।
বার বার প্লাক করবেন না
বারে বারে ভ্রু প্লাক করলে ভ্রু আরও পাতলা হয়ে যায় এবং আকৃতিও নষ্ট হয়। তাই দুই থেকে তিন মাস ভ্রু প্লাক করা বন্ধ রাখুন। দেখবেন, আপনার ভ্রু ধীরে ধীরে ঘন হয়ে উঠছে।
ময়েশ্চারজার ব্যবহার করুন
প্রতিদিন ভ্রুসহ এর আশেপাশে ভ্যাসলিন ব্যবহার করুন। দিনে দুই থেকে তিনবার এটি ভালো করে লাগান। এতে ভ্রুয়ের ঘনত্ব বাড়বে।
ডিমের সাদা অংশ লাগান
ভ্রু ঘন করতে ডিমের সাদা অংশের জুড়ি নেই। কেননা ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন। এটি দারুণ  উপকারী। ডিমটি ফেটে শুধু সাদা অংশটি ভ্রুতে লাগান এবং ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।