যেকোন খাবারের স্বাদ বাড়াতে সসের বিকল্প নেই। নুডলস, সমুচা, শিঙাড়া, ইত্যাদি বিকালের নাস্তার সাথে টমেটো সস না হলে অনেকের চলেই না। বাজারের সসে কালার বা প্রিজার্ভেটিভ দেয়া থাকতে পারে। তাছাড়া অনেকসময় সেগুলো স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয় না। সেক্ষেত্রে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন সাড়া বছরের টমেটো সস।
আসুন দেখে নেই টমেটো সস তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
টমেটো ৩ কেজি
পেঁয়াজ কুচি ১/২ কাপ
লবঙ্গ ৮টি
দারুচিনি চার-পাঁচ টুকরো
শুকনা মরিচ ১০ টি
লবণ স্বাদমতো
চিনি ১ কাপ
সিরকা ১ কাপ
প্রণালি
টমেটো ধুয়ে টুকরো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাটার সময় যেন রস থাকে। এবার টমেটো টুকরো, পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারুচিনি ও মরিচ একসঙ্গে নিয়ে ঢাকনা দিয়ে চুলায় মৃদু আঁচে জ্বাল দিতে হবে। কয়েকবার নেড়ে নিতে হবে। টমেটো সেদ্ধ হয়ে ঘন হলে ঘুঁটে নিতে হবে। চালনিতে টমেটো মিশ্রণ ছেঁকে নিতে হবে।
এবার ছেঁকে নেয়া টমেটো মিশ্রণ, লবণ, চিনি ও সিরকা একসঙ্গে জ্বাল দিন। ঘন হয়ে হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর বোতলে ভরে সংরক্ষণ করুন।

