ম্যাঙ্গো ড্রিংকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রুটিকা। তবে অনেকেই ক্ষতিকর উপাদানের ভয়ে বাইরের ম্যাঙ্গো ড্রিংক খেতে ভয় পান। তাই বলে স্বাদ থেকে কি বঞ্চিত হবেন?
এক্ষেত্রে চাইলে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার ম্যাঙ্গো ডিংক। আসুন দেখে নেই এই ম্যাঙ্গো ড্রিংক তৈরি করতে কি কি লাগছে;
উপকরণ;
পাকা আম ৩টি
কাঁচা আম ১টি
চিনি ২ কাপ
সাইট্রিক এসিড ১/৪ চা চামচ
প্রনালি
টক-মিস্টি আম নিয়ে কিউব করে কেটে নিন। হাঁড়িতে আম ও ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন। চুলার আচ মাঝারি করে ঢেকে ১৫ মিনিট রান্না করুন। চুলা বন্ধ করে আম ঠান্ডা হতে দিন।এখন ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে আশ আলাদা করে নিন। আরেকটি হাঁড়িতে ২ কাপ চিনি ও ১ থেকে দেড় কাপ পানি মিশিয়ে চুলাতে দিন। ফুটতে শুরু করলে সাইট্রিক এসিড দিয়ে মিশিয়ে চুলা বন্ধ করুন। ঠান্ডা হতে দিন। ঘন সিরাপের মতন হবে। ঠাণ্ডা হবার পর আমের মিশ্রণের সাথে চিনির সিরাপ মিশিয়ে নিন। কেউ চাইলে বাড়তি ম্যাঙ্গো ফ্লেভার যোগ করতে পারেন। ব্যস, তৈরি আপনার ম্যাঙ্গো ফ্রুটিকা। এই মিশ্রণ বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। পরিবেশনের সময় নিজের স্বাদ অনুযায়ী পানি মিশিয়ে নিন।
