করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সবাইকে সচেতন করার উদ্দেশ্যে মুন্নু মেডিকেলের শিক্ষার্থীরা ব্যাতিক্রমি উদ্যোগ নেয়। তারা নিজেদের পাশাপাশি দেশকে এই করোনা নামক প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচানোর জন্য এই সচেতনতামূলক উদ্যোগটি নেন।
বর্তমানে করোনা এমন ভয়াবহ রুপ ধারণ করেছে,তা থেকে সচেতনতা ছাড়া রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। তাই মানুষকে সতেচন করতে মুন্নু মেডিকেলের শিক্ষার্থীরা সকলকে ঘরে থাকতে আহ্বান করেন।
We Are Momcians family ❤️ স্লোগানে ঘরে বসে, কিন্তু একসাথে সবাইকে সচেতন করার এমন ভিন্ন উদ্যোগ নেন।
এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন।


















