তিথি রায় পূজার গল্প ‘লাভ ইউ টু দ্য পাওয়ার সেভেন’


paperslife

তরী : সত্যি তুমি আমাকে ভালোবাসো?
ত্বরণ : সত্যিই ভালোবাসি।
তরী : তাহলে আমাকে সাত বার লাভ ইউ বলতো….
ত্বরণ : লাভ ইউ টু দ্য পাওয়ার সেভেন!!
তরী : হিহিহি, তোমাকে রোমান্টিক্যালি লাভ ইউ বলতে বলেছি, ম্যাথ করতে বলিনি। চিটিং করলে তো? আরও পরে নামবো তবে, থাকো তুমি আরেকটু বেশি সময় একা একা।
ত্বরণ : আধ ঘণ্টা ধরে তোমার বাড়ির নিচে দাড়িয়ে আছি, আর কতক্ষণ অপেক্ষা করবো? এবার চলে যাবো কিন্তু…..
ত্বরণের কথা শেষ হবার আগেই তরী নীচে নেমে এলো।
তরী : হ্যালো মি. এতো রাগ কিসের শুনি??
ত্বরণ : আজো শাড়ি পরলে, কই বলোনি তো?? তোমাকে আজকেও লাল শাড়িতে চমৎকার লাগছে, ঠিক যেনো আমার বউ। আগের বার ও তো একটা লাল শাড়ি পরেছিলে। লাল আমার পছন্দের রং নয় ঠিকই কিন্তু পরপর দুবার তোমাকে লাল শাড়িতে দেখে লাল রঙের উপড়েও দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে।
তরী : সারপ্রাইজ…..তুমি নিশ্চয়ই আশা করোনি যে এই অসুস্থ শরীরে আমি শাড়ি পরে আসবো?
ত্বরণ : না তা আশা করিনি। তবে এটা বুঝতে পারছি, নিজের উইক পয়েন্ট গুলো কখনোই প্রেমিকা কে বুঝতে দিতে হয়না, নইলেই বিপদ। আমি মনেমনে ভাবছিলাম, আজ তোমাকে খানিক টা বকবো। কেনো এত্ত লেট করলে আর আমাকে অপেক্ষা করালে তাই! অথচ যেই তোমাকে শাড়িতে দেখলাম, অমনি আমার সব রাগ আইসক্রিমের মতো গলে গেলো!
বিয়ের পরেও এসব ট্রিক্স খাটিয়ে আমার বারোটা বাজাবে তা বুঝতে আর বাকী নেই আমার।
তরী : হিহিহি, আমি যতো ভুলই করি, তুমি কখনো আমার উপর রাগ করতে বা কড়া কথা বলতে পারবেনা৷ রাগ বা কড়া কথা এসব কিছুর কপিরাইট আমার একার বুঝেছো?? তবে আমিও কিন্তু আশা করিনি যে তুমি আজ পাঞ্জাবী পরে আসবে। খুব সুন্দর লাগছে তোমাকে। খুব ম্যাচিউর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা বিয়ে করার জন্য পারফেক্ট।
ত্বরণ : হাহাহা, শুধু পাগলামি কথা তোমার। আচ্ছা আজ কোথায় যাবে বলো?
তরী : লালবাগের কেল্লা যাই চলো।
ত্বরন: চলো….

তিথি রায় পূজার গল্প “সিভিয়ার ক্রাশ” 

ত্বরণের মতে আজ রাস্তায় তুলনামূলক কম জ্যাম। বেচারা বলতে বলতেই নীলক্ষেতে জ্যামে পড়লো। ইডেনের সামনে প্রচুর ভিড়। কোনো চাকরীর পরীক্ষা হচ্ছে হয়তো।
তরী : অ্যাই ত্বরণ তুমি সানগ্লাস খোলো তো। আমি পাশে থাকতেও মেয়েদের দিকে স্ক্যান লুকে তাকাচ্ছো লুচু??
ত্বরণ : তুমি আমার হাত ধরছো কেন পাবলিক প্লেসে? আরেকটু দূরে সরে বসো তো তরী। ধুরু এত ক্লোজলি বসছো কেন? মেয়েরা তো আমার মতো স্মার্ট, সুদর্শন ছেলেটার দিকে তাকাবেইনা তুমি হাত ধরে ক্লোজলি বসে থাকলে। সবাই ভাববে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছি।
তরী : আমি সাথে থাকলেও এসব লুচ্চামি, আমার না থাকলে না জানি কি কি যে করো ত্বরণ!
ত্বরণ : আমি সরল সোজা এবং সাদাসিধা একটা ভালো ভদ্র মাসুম বাচ্চা ছেলে। মনে যা মুখেও তা আমার। আমি তোমার সামনে যেমন, আড়ালেও তেমন!
তরী : মাসুম বাচ্চা তাইনা!
দুজনেই হাসতে থাকলো…..

তিথি রায় পূজার গল্প “প্রিয়তমেষু – দ্বিতীয় অধ্যায়”

রিক্সা চলছে লালবাগ কেল্লার দিকে।
আর ত্বরণ তরী ব্যস্ত তাদের স্বভাবসুলভ খুনসুটিতে।
পৃথিবীর সব ভালোবাসা গুলো ভালো থাক তাদের মতো…..

পেপার’স লাইফ/গল্প/তিথি রায় পূজা 

তিথি রায় পূজার গল্প “প্রিয়তমেষু”

তিথি রায় পূজার গল্প “প্রথম দেখার গল্প”

তিথি রায় পূজার গল্প “খুনসুটি”

তিথি রায় পূজার গল্প “খুনসুটি”