করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন নিউইয়র্ক ও একজন নিউজার্সি অঙ্গরাজ্যে মারা যান। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হলো।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন বিএনপির নেতা তানভীর হাসান, মুনিম চৌধুরী, নুসরাত মজুমদার ও সুরুজ খান। নিউজার্সির প্যাটারসনে ৭২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জানা যায়নি।
মৃত্যুসংবাদ বেশি প্রচারিত হলেও নিউইয়র্কে অন্তত পাঁচটি পরিবারের লোকজন আক্রান্ত হওয়ার পর সেরে ওঠার খবর পাওয়া গেছে। একাধিক চিকিৎসক সুস্থ হওয়ার সংবাদে চরম হতাশার মধ্যেও লোকজনের মধ্যে আশার সঞ্চার হচ্ছে।
আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৩৫৯ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার ৩২৫। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪২ জনের।

