ভিনদেশী বান্টি চকলেট তৈরি হবে ঘরে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নারিকেলের স্বাদে বান্টি চকলেট আমরা সকলেই খেয়েছি। বিদেশী এই চকলেটটি বিভিন্ন সুপার শপে পাওয়া যায়। অনেকেরই পছন্দের শীর্ষে থাকে এই চকলেটটি।

কিন্তু দামী এই চকলেটটি সামান্য কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায়। আসুন দেখে নেয়া যাক বান্টি চকলেট তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
নারিকেল                            ৩০০ গ্রাম (মিহি করে কোড়ানো)
চিনি                                   স্বাদমত
বাটার                                 ১২৫ গ্রাম (আনসল্টেড)
কনডেন্স মিল্ক                      ২০০ মিলি
চকলেট                              ২০০ গ্রাম চকলেট চিপস (চাইলে ভাল মানের চকলেট বার ব্যবহার করতে পারেন)
ভ্যনিলা এসেন্স                   ১ চা চামচ
লবণ                                  সামান্য
কাজু বাদাম                        ২ টেবিল চামচ (মিহি কুচি )

প্রণালী
প্রথমেই নারিকেল গুলো একটি ফ্রাই প্যানে নিয়ে চুলায় খুবই হালকা আঁচে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নারিকেলগুলো লাল না হয়ে যায়। পানি শুকিয়ে গেলে নারিকেল চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে মাখন গলিয়ে নিতে হবে। এতে কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স, লবণ, চিনি মিশিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর নারিকেল মিশিয়ে একটা খামিরের মত তৈরি করতে হবে। চুলা থেকে নামিয়ে একটি ট্রেতে মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে।
এবার অপর একটি পাত্রে পানি ফুটতে দিন। অপেক্ষাকৃত ছোট একটি পাত্রে চকলেট বার বা চকলেট চিপসগুলো নিন।  ফুটন্ত পানিতে এই পাত্রটি দিয়ে চকলেটগুলো গলিয়ে নিন। গলে যাওয়া চকলেটের সাথে বাদাম মিশিয়ে নিন। এবার ফ্রিজ থেকে নারিকেলের খামিরটি বের করে লম্বা টুকরো করে কেটে নিন। চকলেটের মিশ্রণে ডুবিয়ে আবারো ফ্রিজে রেখে জমিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল সবার প্রিয় বান্টি চকলেট।