কম বেশি সবারই জিভে পানি এসে যায় কাঁচা আমের নাম শুনলেই। আর বাজারেও এখন কাঁচা আমের ছড়াছড়ি। আর তাই সকালে পাউরুটির সাথে কাঁচা আমের জেলি বানিয়ে চমকে দিতে পারবেন সবাইকে। তাছাড়া এই আমের জেলি সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন।
আসুন দেখে নেই কাঁচা আমের জেলী তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
কাঁচা আম ৪ টি
লেবুর রস ১টি
লেবুর খোসা কুচি ১ চা চামচ
চিনি স্বাদ অনুযায়ী
পানি পরিমাণ মতো
প্রণালী
আম খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে আমের ফালি, লেবুর খোসা কুচি, চিনি ও লেবুর রস দিন। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করুন। থকথকে হওয়ার আগ পর্যন্ত চুলায় রেখে দিন। চুলা থেকে নামিয়ে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন আমের জেলি।

