প্রাণঘাতী করোনা প্রকোপে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৬৯১ জন। সেইসাথে আক্রান্ত প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় চার বাংলাদেশিসহ ১৯৫০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও মোট বাংলাদেশি মারা গেছেন ১০০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির মধ্যে নিউইয়র্কে ৩ জন এবং নিউজার্সিতে একজন রয়েছেন।
এদিকে ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপক সঙ্কটের মধ্যে পড়েছে। দেশটিতে গেল তিন সপ্তাহে এক কোটি ৬৮ লাখ মানুষ বেকার হয়েছেন। এই হার বাড়তে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।
সেইসাথে একদিনে নতুন করে দেশটিতে সাড়ে ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
পেপার’স লাইফ/খবর/

