সিঙ্গাপুরে ব্যাপকভাবে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। মোট আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন প্রায় সাড়ে চার হাজার।
এই আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১০০০ হাজার ছাড়িয়েছে। তবে আক্রান্তদের মধ্যে সেদেশের নাগরিক মাত্র ১৫ জন। বাকি সকলেই বিদেশি নাগরিক।
এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ এপ্রিল থেকে টানা তিন দিন সিঙ্গাপুরে এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে স্থানীয় লোকের সংখ্যা খুবই কম তো বটেই, বাংলাদেশিই বেশি।
বাংলাদেশের হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের আক্রান্ত কারও অবস্থাই গুরুতর নয়। এমনকী দু’মাসের বেশি সময় আইসিইউ থাকা বাংলাদেশের ব্যক্তিও বর্তমানে স্থিতিশীল।
তবে, সিঙ্গাপুরে দশ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও মারা গিয়েছেন মাত্র ১১ জন। উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরে প্রায় এক লাখ ৩০ হাজারের মত বাংলাদেশি রয়েছেন।

