এবার করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনার আল জাহরা হাসপাতালে এক বাংলাদেশি মারা গেছেন। গত ২৪ মার্চ তিনি মারা যান বলে সোমবার (৩০ মার্চ) হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়। মৃত ওই ব্যক্তির বাড়ি ঢাকা জেলার সাভারে।
এদিকে ওই ব্যক্তির কোনও আত্মীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। তার পাসপোর্টে যে জরুরি নম্বর দেওয়া আছে সেটিতে প্রথমে ফোন করে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।
পেপার’স লাইফ/নিউজ/প্রবাস

