আজ ১৪জুন ২০২০, রোববার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
প্রতিবেশী ও পূর্বপরিচিত কারও আবেগজড়িত বিষয়ের কাছে হঠাৎ করে নিজেকে জড়িয়ে নেয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। নিজের পারিবারিক কাজগুলো আজ দ্রুত সম্পাদনের জন্য উদ্যোগ নিন। বিশ্রাম শুভ।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
সবদিক বিবেচনা করে আজ রাজনীতিকদের জন্য কিছুটা সামলে চলার দিন। অধস্তন কর্মীদের কাজে লাগানোর আগে চিন্তা ভাবনা করে নিন। কারও কারও জন্য বিশেষ করে চাকরিজীবীদের দিনটি আজ ভালো যাবে।
মিথুন : ২১ মে-২০ জুন
যৌথভাবে কেনা সম্পত্তি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কারও সঙ্গেই কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকুন। সময় করে পরিবার পরিজনের জন্য কিছুটা সময় ব্যয় আনন্দ দেবে।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
খুচরা ও ঠিকাদারি ব্যবসায়ীদের জন্য দিনটি কর্মব্যস্ততায় কেটে যেতে পারে। থেমে থাকা পুরনো কোনো আংশিক ব্যবসা আজ সচল করার উদ্যোগ নিলে সুফল পাবেন। মহিলাদের আজ কেনাকাটায় সাবধান থাকতে হবে।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
সিদ্ধান্ত নিতে আপনার একটু ভুলের কারণে পূর্বপরিকল্পনা বাতিল হতে পারে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভিন্ন মাত্রার উদ্যোগে অনেকটাই সুফল পেতে পারেন। প্রেম, রোমান্স ও বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
ব্যবসায়িক কোনো লেনদেনের আগে যাচাই করে নিন এবং কাউকে সঙ্গে রাখুন। অংশীদারি ব্যাবসায়িক কাজে আজ যে কোনো ধরনের অবহেলা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। পানাহারে সাবধানে থাকুন।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আজ দিনের শুরুতেই আগে সৃষ্ট দাম্পত্য কলহের দিকটি আবার সামান্য কারণেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেকারদের কাজ পাওয়ার ব্যাপারে প্রভাবশালীদের সহযোগিতা পাওয়া সহজ হবে। যাত্রা শুভ হতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
আপনার উদাসী মনোভাব সৌভাগ্যের বিরুদ্ধে যেতে পারে। কাজে-কর্মে মনোযোগ প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের সেতু গড়ায় সহায়ক হতে পারে। আর্থিক প্রাপ্তি যোগ শুভ।
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
কর্মস্থলে পদস্থদের সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। কাউকে দেয়া পূর্ব প্রতিশ্রুতি বজায় রাখার চেষ্টা আপনাকে ঝামেলামুক্ত রাখতে সাহায্য করবে। এতে করে আপনার অগ্রগতির ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
নিজের কাজের ক্ষেত্রে আজ বিপরীত লিঙ্গকে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্রয় দেয়া ঠিক হবে না। কারিগরি কাজে ও যানবাহন চালনায় মনোসংযোগকে দৃঢ় রাখার চেষ্টা করুন। প্রেমিকদের জন্য দিনটি রোমাঞ্চকর হয়ে উঠতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
নিজ গৃহে অবস্থানকালে কোনো অবস্থাতেই স্বামী বা স্ত্রীর তর্কবিতর্কে লিপ্ত না হওয়াই উত্তম। কাছের কোনো আত্মীয় অহেতুক ঝামেলা করতে পারে। তবে পুরনো পাওনা আদায়ে স্বউদ্যোগেই সুফল পেতে পারেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কর্মস্থলে নিজের কাজে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। বৈদেশিক যোগাযোগ ও বিদেশ সফরের সুযোগ পেতে পারেন। আবেগ প্রবণ হয়ে বিষয়টি কারও কাছে প্রকাশ করা থেকে নিজেকে সংযত রাখুন।

