আজ ২৮ জুন ২০২০, রবিবার। চলুন জেনে নেয়া যাক আপনার আজকের দিন কেমন যাবে:
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। বিদেশ থেকে সুসংবাদ পাবেন। বিনিয়োগ শুভ। পারিবারিক জীবন ভালো। কোনো সুখস্মৃতি আনন্দ দেবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। সব কিছু সময়মতো নাও হতে পারে। নতুন কাজের সুযোগের সদ্ব্যবহার করুন। আবেগ পরিহার করুন। প্রকৃতি পক্ষে থাকবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো ইতিবাচক প্রস্তাব পাবেন। কাজের চাপ থাকবে। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। কাজে কৌশলী হোন। অপছন্দের কাজ থেকে দূরে থাকুন। কল্যাণকর কাজে যুক্ত থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো সংবাদে আশাবাদী হয়ে উঠবেন। আর্থিক ক্ষেত্র চলনসই। মানসিক চাপ সামান্য কমবে। কর্মপরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। অতিরিক্ত মাথা ঘামাবেন না। প্রার্থনায় স্বস্তি পাবেন।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে। বাড়তি আয় হতে পারে। যৌথ কাজে অগ্রগতি। কোনো আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। মন অশান্ত থাকতে পারে। প্রার্থনায় স্বস্তি পাবেন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বেকারদের কাজের সুযোগ আসবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন বাড়বে। পাওনা আদায়ে বিলম্ব। প্রণয়ে বিপত্তি। কাজে ভুল হওয়ার আশঙ্কা। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।
মিথুন (২২ মে – ২১ জুন)
অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কাজের জন্য সুনাম পাবেন। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। অন্যের জন্য অর্থ অপচয় হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। ভালো থাকবেন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। কিছু অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। চলাফেরায় সতর্ক থাকুন। সুস্থ থাকুন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ ভালো হবে না। কর্মরতদের জটিলতা দূর হবে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে। রোমান্স শুভ।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। উৎসাহ দৃঢ় হবে। অর্থের ঘর শুভ। পূর্বের জটিলতার কিছুটা অবসান হবে। উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা পাবেন। প্রচেষ্টা অব্যাহত রাখুন। কল্যাণ হোক।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কাজের স্বীকৃতি পাবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। অনাদায়ি অর্থ পেতে বিলম্ব। প্রেমে আনন্দ লাভ। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অন্যের সহযোগিতা পাবেন। পুরনো সমস্যার কিছুটা সমাধান হবে। পেশাগত কাজে সাফল্য। গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। অসমাপ্ত কাজ শেষ হবে। উদ্যমহীন হবেন না। কাজে মন দিন।

