ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ৬০০ বাংলাদেশি রয়েছেন, এমন তথ্য দিয়েছেন দেশটির লাজিও অঞ্চলের স্বাস্থ্য কাউন্সিলর আলেসিয়ো ডি’আমাটো।
তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা সোমবার (৬ জুলাই) ঢাকা থেকে আগত বিশেষ বিমানের যাত্রীদের নমুনা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণনা করেছেন ,এতে ১৩ শতাংশ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কোভিট-১৯ পাওয়া যায়।’
আলেসিয়ো ডি’আমাটো রোমের দৈনিক পত্রিকা ইল মেসাজেরোকে এ কথা বলেন। তিনি ওই গণমাধ্যমকে বলেন, তার ধারনা প্রায় ৬০০ বাংলাদেশি ইতালির বিভিন্ন শহরে রয়েছেন যারা কোভিড-১৯ পজিটিভ।
ইতোমধ্যে রোম অঞ্চলের লাজিও প্রদেশের বসবাসরত প্রায় ৩৫ হাজার বাংলাদেশিকে কোভিড-১৯ পরীক্ষা বাধ্যমূলক করেছেন ইতালির সরকার।
ইতালির গণমাধ্যমে বাংলাদেশিদের নিয়ে যে প্রবল সমালোচনা হচ্ছে তা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দাবি করে বলেন, ইতালি সরকার জানাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা যে সার্টিফিকেট নিয়ে এসেছেন, এই তথ্যের কোন ভিত্তি নাই। এছাড়াও আমরা অনেক প্রবাসীর সঙ্গে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন এই ধরনের কোন সার্টিফিকেট তারা নিয়ে আসেন নাই। কিন্ত ইতালির গণমাধ্যমে ভুলভাবে তা প্রচার হয়েছে। তবে এই ধরনের সংবাদ কিন্তু বাংলাদেশের সম্পর্কে একটা বিরূপ ধারণা দিয়েছে।

