ইতালিতে ১৩ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জা বলেন, শুধু এই দেশুগুলোর নাগরিকরাই নন, গত ১৪ দিনের মধ্যে যারা এসব দেশে অবস্থান করেছেন কিংবা দেশগুলো হয়ে ভ্রমণ করেছেন তারও এই নিষেধাজ্ঞার আওয়াতা পড়বেন।

যে দেশগুলোর নাগরিকরা প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেগুলো হল- বাংলাদেশ, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু এবং ডোমিনিকান রিপাবলিক।

এদিকে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া দু’টি ফ্লাইটের ১৬৭ জন যাত্রীকে শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৮ জুলাই) তাদের ফেরত পাঠানো হয়।

এর আগে সোমবার বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করাদের মধ্যে যাদের করোনা পজিটিভ ধরা পড়েছে তাদেরকে আইসোলেশন অথবা হাসপাতালে পাঠানো হয়। আর বাকিদের হোম করেন্টাইনে রাখা হয়েছে রোমের হিলটন হোটেলে।