ঈদের মিষ্টিমুখ: ছানার ক্ষীর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ঈদের দিনে একটু মিষ্টিমুখ না করলে কী চলে? আর মিষ্টিমুখ মানেই বাঙালির কাছে সেমাই, পায়েস। তবে এবারের ঈদে একটু নতুনত্ব দিতে তৈরি করতে পারেন দারুন মজার ক্ষীর।

তবে সাধারণ দুধের ক্ষীর আমরা কম বেশি সবাই খেয়েছি। আর তাই ক্ষীরকে একটু নতুনত্ব দিতে ঈদের মেন্যুতে রাখতে পারেন ছানার ক্ষীর।

আসুন দেখে নেয়া যাক ছানার ক্ষীর তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
দুধ                 দেড় লিটার
কনডেন্স মিল্ক  ১/২ কাপ
ছানা              ২৫০ গ্রাম
চিনি               স্বাদমত
এলাচ গুঁড়ো    হাফ চা চামচ
পেস্তা বাদাম    ১ টেবিল চামচ  (কুচি করে কেটে নেয়া)
কাজু বাদাম     ১ টেবিল চামচ  (কুচি করে কেটে নেয়া)
কিসমিস        ইচ্ছা
জাফরান        ইচ্ছা
প্রণালী 
প্রথমে ছানা ভালোভাবে মেখে ফেলুন। এবার তার থেকে ছোটো ছোটো বল তৈরি করুন। একটি পাত্রে পানি ঢেলে তা ফোটাতে থাকুন। পানি ফুটতে শুরু করলে চিনি দিয়ে দিন। এবার ছানার বলগুলো ফুটন্ত সিরায় ঢেলে আলতোভাবে নাড়তে থাকুন। খানিকক্ষণ ফোটানোর পর দেখবেন ছানার বলগুলোর ভেতরে রস ঢুকেছে। সিরা শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিন। ছানার বলগুলো হালকা ভাবে ভেঙ্গে নিন।
একটি পাত্রে দুধ ফোটাতে থাকুন। বেশ খানিকক্ষণ ধরে দুধ ফোটান। দুধ ফুটে ১ লিটার হয়ে এলে তার মধ্যে এলাচ গুঁড়ো, কিশমিশ ও কনডেন্স মিল্ক মেশান। এবার আস্তে আস্তে ছানাটা ছেড়ে দিন। পাত্রটি ঢাকান দিয়ে ডেকে দিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন তৈরি ছানার পায়েস। ঠান্ডা হলে জাফরান, পেস্তা বাদাম ও কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।