করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার ওয়াশিংটনে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল তাদের মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তি হচ্ছেন-
ভার্জিনিয়ার মুজাহিদুর রহমান (৭০) ও মেরিল্যান্ড প্রবাসী চিকিৎসক আবদুল মান্নান (৮০)।
মেরিল্যান্ড প্রবাসী চিকিৎসক আবদুল মান্নান ১৯৭৭ সালে তিনি আমেরিকা চলে আসেন। তার বাড়ি বগুড়ায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে পরে ইংল্যান্ডে ডিগ্রি নেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও চারজন নাতি-নাতনি রেখে গেছেন।
এদিকে একই দিনে করোনায় আক্রান্ত হয়ে ভার্জিনিয়ার মুজাহিদুর রহমানের মৃত্যু হয়েছে। জানা গেছে, মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে যোগাযোগ করেন। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারেন্টাইনে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
১১ এপ্রিল মুজাহিদুরের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে ভার্জিনিয়ার উডব্রিজে বসবাসকারী মুজাহিদুরের মৃত্যু ওয়াশিংটনে প্রথম বাংলাদেশির মৃত্যু।
পেপার’স লাইফ/প্রবাস
