এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে শনিবার (২৮ মার্চ) কাতারে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
কাতারে আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে মৃত ওই ব্যক্তির নাম জানা যায়নি।

