ডায়াবেটিস থেকে কোষ্ঠকাঠিন্য, হার্ট থেকে ব্রেনের খেয়াল রাখে পেয়ারা। কমায় ক্যানসারের ঝুঁকিও।ওজন কমাতে বা হজমের সমস্যায়ও পেয়ারার জুড়ি নেই। তাই এত উপকারী দেশি ফলটি যেন অবহেলিত না হয় তাই আজই বানিয়ে ফেলুন পেয়ারার শরবত।
আসুন দেখে নেয়া যাক পেয়ারার শরবত বানাতে কি কি লাগছে;
উপকরণ
পেয়ারা ৩/৪ টি ( মাঝারি আকারের, চাইলে গোলাপী রঙের পেয়ারা নিতে পারেন)
চিনি স্বাদমতো (পেয়ারার মিষ্টতার উপর নির্ভর করবে)
ঠান্ডা পানি ২ কাপ
প্রণালী
প্রথমে পেয়ারা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। এবার কেটে নেয়া পেয়ারা এবং অল্প একটু ঠাণ্ডা পানি ব্লেন্ডারে নিয়ে একসাথে ব্লেন্ড করুন। দেখবেন ঘন একটা পিউরি তৈরি হয়েছে। এবার এই পিউরিটি একটি ছাকনিতে ছেকে নিন, নাহলে পেয়ারার বীচি থেকে যাবে। ছেকে রসটা আলাদা করে নিন। এবার একটি গ্লাসের তিনভাগের ১ ভাগ পেয়ারার জুস ও দুই ভাগ পানি দিন। এই মিশ্রনে চিনি মেশান। বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

