সিঙ্গারা থেকে সমুচা অথবা স্যান্ডউইচ থেকে চিকেন ফ্রাই যেকোন খাবারকে সুস্বাদু করতে সসের বিকল্প নেই। টমেটো সস সবচেয়ে জনপ্রিয়. যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় প্রথমে থাকে চিলি সস। আর দেশীয় খাবারের সাথে গ্রিন চিলি সস এক নতুন মাত্রা যোগ করে। ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সস।
আসুন দেখে নেই এই গ্রিন চিলি সস তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
কাঁচা মরিচ ১০০ গ্রাম
রসুন ৫০ গ্রাম
লেবুর রস ১/৪ কাপ
সাদা সরিষা ১/৪ কাপ
চিনি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
প্রণালি;
কাঁচামরিচ ধুয়ে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে নি। এবার সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তৈরি হয়ে গেল গ্রিন চিলি সস।

