বিভিন্ন রেস্তোরায় গার্লিক ব্রেড খুবই জনপ্রিয় একটি আইটেম। তবে এই আইটেমটি এখনো বেশ দামী। তাছাড়া সবসময় রেস্তোরায় যাওয়া সম্ভব নয়। তবে ঘরে খুব সহজে সামান্য কয়েকটি উপকরণে তৈরি করা যায় গার্লিক ব্রেড।
আসুন দেখে নেই গার্লিক ব্রেড তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
রসুন (ভাল করে ছেঁচে নেয়া) ২ টেবিল চামচ
মাখন ১/৪ কাপ (গলিয়ে নেয়া)
অলিভ অয়েল ১ টেবিল চামচ
ধনে পাতা (মিহি কুচি) ২ টেবিল চামচ
পাউরুটি ১টি (ইটালিয়ান ব্রেড হলে ভালো)
প্রণালি;
ওভেন ২৫০ ডিগ্রিতে প্রি হিট করে নিন । একটি বাটিতে ১/২ টেবিল চামচ লবণ , রশুন ছেঁচা , মাখন এবং তেল দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মসৃণ হয়ে গেলে ধনে পাতা ছেড়ে দিয়ে ভাল করে মিক্স করে নিন। রুটিকে পুরোপরি না কেটে ১ ইঞ্চি অথবা ১/২ ইঞ্চি করে স্লাইস করে নিন। (বাজারের স্লাইস করা রুটি দিয়েই করতে পারবেন)। এরপর মাখনের মিক্স প্রতিটি স্লাইসের ফাঁকে ফাঁকে চাকু দিয়ে মাখয়ে দিন। ফয়েল পেপার দিয়ে ওভেন ট্রে-তে ব্রেড টিকে সাজিয়ে নিয়ে ১০ মিনিট বেক করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল রেস্তরাঁ স্টাইল গার্লিক ব্রেড।

