রেডিমেট পোশাক কিনতে যেয়ে ট্রায়াল দিয়ে দেখতে হয় ক্রেতাদের কারণ শখের পোশাকটি ঠিকমত লাগবে কিনা বা মানাবে কিনা তা দেখার জন্যই ট্রায়াল দেয়া।
ট্রায়াল দিতে যেয়ে ট্রায়াল রুমের গোপন ক্যামেরা থেকে সাবধান থাকতে হবে মেয়েদের। একটু অসাবধানতার জন্য বিপাকে পড়তে পারেন। তাই ট্রায়াল রুমের গোপন ক্যামেরা বিষয়ে সতর্ক থাকতে হবে।
আজকাল প্রায়ই শোনা যায় ট্রায়াল রুমের গোপন ক্যামেরার ব্যাপারে। আপনার অজান্তেই গোপন ক্যামেরা লুকিয়ে রেখেছে তাই ট্রায়াল রুমে যাবার পর যে ব্যাপার গুলো মাথায় রাখতে হবে।
জেনে নেয়া যাক কীভাবে বুঝবেন ট্রায়াল রুমের গোপন ক্যামেরা আছে কিনা-
ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখার পর পোশাক পরে মাপ দেখুন। পোশাকের মাপ দেখার আগে অবশ্যই হ্যাঙার, কাঠের দেয়াল ভালোভালে দেখে নিন ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কিনা।
আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান সঙ্গে সঙ্গে বেড়িয়ে আসুন।
দরজায় ও আয়নায় একটি টোকা দেন। ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে
আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।
পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরতে যদি ট্রায়াল রুম ব্যবহার করেন তবে নিরাপদ থাকতে ভেতরের বাতিগুলো নিভিয়ে দিন।
প্রয়োজনে মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন।
সব ধরণের সাবধানতা অবলম্বন করে আপনার পছন্দের পোশাকটি ট্রায়াল দিয়ে দেখে নিন। এতে করে কোন বিপাকে পড়তে হবেনা আপনাকে।

