প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। প্রাথমিকে এবার ৩১ লাখ শিক্ষার্থীর মধ্যে ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী। গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
পাসের হার কমলেও ফলাফল দেখে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “পাসের হার তো ভালো… আমাদের ছাত্রছাত্রীরা তো মেধাবী। পড়ালেখা করবে, পাশ করবে; ফেলের কোনো প্রশ্নই আসে না।”
প্রাথমিক ও ইবতেদায়ী সমপানীতে এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন অংশ নেয়। বেশিরভাগ পরীক্ষার প্রশ্নই এবার পরীক্ষার আগে ফেসবুকে পাওয়া গেছে বলে অভিযোগ আসে। বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের প্রাথমিক সমাপনীর ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা ফিজার। এর পর শিক্ষাথীরা ফল জানতে পারবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।
আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
আরও পড়ুন; পিএসসি পরীক্ষায় ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী
মাধ্যমিক শিক্ষাখাতে ৫১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
১ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা
পিএসসি পরীক্ষায় ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী
