টুথব্রাশ নিত্যপ্রয়োজনীয় অংশ। টুথব্রাশ ছাড়া চলেই না বলা যায়। এই টুথব্রাশ পুরোনো হয়ে গেলে ফেলে না দিয়ে ব্যবহার করা যাবে বিভিন্ন কাজে।
কীভাবে ব্যবহার করবেন পুরোনো টুথব্রাশ?
চলুন দেখে নেওয়া যাক :
ঘর পরিষ্কার:
ঘরের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করতে টুথব্রাশ অনায়াসে ব্যবহার করতে পারবেন। ঘরের আনাচে কানাচে যেসব স্থানে হাত পৌঁছে না, সেসব স্থান পরিষ্কার করে নিতে পারবেন পুরোনো টুথব্রাশের সাহায্যে।
চুলের যত্নে:
চুল এলোমেলো হয়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে ব্রাশে হেয়ার স্প্রে লাগিয়ে উপরে কিছু চুলে লাগিয়ে নিন। চুল উঠে টাক পড়ে যাচ্ছে? ব্রাশে টি ট্রি অয়েল লাগিয়ে ঘষুন। চুল গজাবে দ্রুত।
ঠোঁটের যত্নে:
ঠোঁট ফেটে গেলে নরম টুথব্রাশ দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলুন। এরপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।
নেইল পেইন্ট:
আজকাল রূপ সচেতন মেয়েরা নেইল আর্ট করতে পছন্দ করে। এই নেইল আর্টের কাজে খুব সহজেই টুথব্রাশ ব্যবহার করতে পারবেন।
যুগ সচেতন এই সময়ে অনেক কিছুই করে ঘরের ফেলনা পুরোনো জিনিস দিয়ে। তেমনি পুরোনো টুথব্রাশও হয়ে উঠে বিভিন্ন কাজের সঙ্গী।

