ডিম মানেই কি পোচ, সিদ্ধ, ওমলেট বা স্ক্র্যাম্বলড? একই রকমের ডিম খেতে খেতে আমরা অনেকেই বিরক্ত। আজ শিখে নিন একেবারে নতুন রেসিপি স্টিমড এগ। সকাল বা বিকেলের নাস্তায় সবাই বেশ পছন্দ করবে এই খাবারটি।
আসুন দেখে নেই স্টিমড এগ তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
ডিম ৪ টি
চিকেন স্টক দেড় কাপ
ঘন ক্রিম ২ টেবিল চামচ
পেঁয়াজ ১টা ছোট (কুচনো)
পেঁয়াজ কুচি ১ মুঠো
মরিচ ২ টি (কুচনো)
কারি পাউডার আধ চা চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো
প্রণালী;
একটা মাইক্রোওভেন প্রুফ বাটিতে চিকেন স্টক, ক্রিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাউডার, নুন ও গোরমরিচ মিশিয়ে নিন ভাল করে। অন্য একটা বাটিতে ডিম ফেটিয়ে নিন। এ বার চিকেন স্টকের মিশ্রণ মাইক্রোওভেনে দিয়ে ৩-৫ মিনিট গরম করুন। বুদবুদ কাটতে শুরু করলে বের করে ডিম মিশিয়ে দিয়ে আবার মাইক্রোওভেনে দিয়ে ৩-৪ মিনিট বেক করুন। উপরে গোলমরিচ গুঁড়ো ও পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

