যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ বাংলাদেশির মৃত্যু বরণ করেছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২০৬ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
মৃত্যুর তালিকায় যোগ হওয়া ওই পাঁচ বাংলাদেশি হলেন-মোছব্বির আলী, মো. এরশাদ উল্লাহ, মো. মইজুদ্দিন, মোজাফফর ইসলাম ও এন কে এফ হাসান।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে। এরই মধ্যে আমেরিকার কিছু নগরী স্থানীয়ভাবে খুলে দেওয়া হয়েছে। নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৪ জন। আর মৃত্যু হয়েছে ২২ হাজার ৬২৩ জনের।
যদিও নিউইয়র্ক রাজ্যের ৪ হাজার ২০০ জনের মৃত্যুর তথ্য করোনাভাইরাসের পরিসংখ্যানে যোগ করা হয়নি। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ১১৮ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪ জনের।
