সেহরিতে পাবদা মাছের জিরা ঝোল



শরীরের জন্য ক্ষতিকর জেনেও ইফতারিতে আমরা অনেকেই তেলে ভাজা খাবার এড়িয়ে যেতে পারিনা। তাই অনেকেই সেহরী কিংবা রাতের মেন্যুতে কম তেলে রান্না করা খাবার খেতে চাই। এক্ষেত্রে বেছে নিতে পারেন দেড় টেবিল চামচ তেলে পাবদা মাছের জিরা ঝোল।

আসুন দেখে নেই পাবদা মাছের জিরা ঝোল তৈরিতে কি কি লাগছে;

উপকরণঃ

পাবদা মাছ – ৬ টি

পিয়াজ বাটা  ২ টেবিল চামচ

পিয়াজ কুচি – ১ টি (মাঝারি)

রসূন বাটা –  ১/২ চা চামচ

আদা বাটা – ১/২ চা চামচ

কাঁচা মরিচ – ৪ টি

হলুদ গুড়া –  ১/২ চা চামচ
মরিচ গুড়া –  ১ চা চামচ

ধনিয়া গুড়া –  ১/৪ চা চামচ

জিরা গুড়া –   ১/৪ চা চামচ

টালা জিরা গুড়া – সামান্য

তেল –           দেড় টেবিল চামচ

লবণ –    স্বাদমত।

 

প্রণালীঃ

পাবদা মাছগুলোকে কেটে পানি ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি প্যানে পিয়াজ বাটা, পিয়াজ কুচি, রসূন কুচি, আদা বাটা, কাঁচা মরিচ ফালি, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া, লবণ এবং তেল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর অল্প পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। এরপরে মাছগুলো কষানো মসলার ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার পরিমাণ মত পানি দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে টালা জিরা গুড়া ছড়িয়ে দিন এবং আরও কিছুক্ষণ রান্না করুন। মাছের দু পাশে ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেলো পাবদা জিরা ঝোল।

পেপার’স লাইফ/রসুই  ঘর/ রাফিয়া রাফি