সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় একসাথেই চার বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির স্থানীয় পুলিশ নিহতদের বাংলাদেশি লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ওই চার ব্যক্তি আবুল হাসেম, বেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শওকত ওসমান।
জানা গেছে, গত মঙ্গলবার আবুল হোসেন (৩৫) মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি। তার বাবার নাম হাবিবুর রহমান।
অন্যদিকে মক্কা মিসফাল্লাহর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার শাহ আলমের ছেলে।
শওকত ওসমান (৪০) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জিজান শহরের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। ওসমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অপরদিকে রিয়াদের হারায়া নামক এলাকায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক প্রবাসী নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়া গ্রামে। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।
পেপার’স লাইফ/খবর/প্রবাস

