২২ জুন, আজকের রাশিফল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আজ ২২ জুন ২০২০, সোমবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিলনতুন কাজের ক্ষেত্র উন্মোচিত হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর কাছ থেকে আজ অপ্রত্যাশিতভাবে আর্থিক সহায়তা পেতে পারেন। ভুল তথ্য সম্পর্কে সতর্ক থাকুন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

দিনের শুরুতেই ঘরের বাইরে যাওয়ার আগে ধর্মীয় কাজ সম্পন্ন করে যান। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরিকি কোনো সম্পত্তি লাভের ক্ষেত্রে জটিলতা বেড়ে যেতে পারে। আজ একটু অসতর্ক হলে যৌন কেলেঙ্কারির সম্ভাবনা রয়েছে।

মিথুন : ২১ মে-২০ জুন

কর্মস্থলে বয়স্ক ও পদস্থদের আনুকূল্য পাওয়া সহজ হবে। বিপরীত লিঙ্গের কেউ আজ আপনাকে ছলাকলায় ভুলিয়ে অতিরিক্ত অর্থনাশের কারণ হতে পারে। আজ প্রিয়জনের কোনো খবরে আবেগপ্রবণ হতে পারেন।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

পারিবারিক কাজের প্রতি আজ মনোযোগ দিন। বৈদেশিক যোগাযোগে নতুন ব্যবসার নতুন দিক উšে§াচিত হতে পারে। কারও কথায় প্রভাবিত না হয়ে নিজের কাজে মনোযোগী হোন। সম্ভাব্য ক্ষেত্রে আজ বিয়ের যোগ রয়েছে।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন দূরের কোনো সুখবর আপনাকে বিভ্রান্ত করতে পারে। পারিবারিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। প্রকল্প বাস্তবায়নে ব্যাংকঋণ সংক্রান্ত পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

কাউকেই কোনো ধরনের ঋণ প্রদান করা থেকে বিরত থাকুন। পুরনো পাওনা আদায়ে সচেষ্ট হলে সফল হবেন। কোনো চুক্তিপত্রেও স্বাক্ষর করা থেকে বিরত থাকাই ভালো হবে। আগের নেয়া নিজ সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

লেনদেনের ব্যাপারে সাবধান থাকুন। কর্মস্থলে অধস্তন কর্মীদের কাজে লাগানোর ব্যাপারে সাবধানে পদক্ষেপ নিন। পেশাজীবীদের নিজ নিজ ক্ষেত্রে পদোন্নতি বা সম্মাননা পাওয়ার সুযোগ কাজে লাগানোর চেষ্টায় সফল হতে পারেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

বিষয় সম্পত্তি বণ্টন বিষয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে সমঝোতার মাধ্যমে তা নিরসনের জন্য প্রতিবেশী কারও সহায়তায় সুফল পেতে পারেন। ব্যবসায় এ মুহূর্তে বাড়তি বিনিয়োগ করা থেকে বিরত থাকাই উত্তম হবে।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

যোগাযোগ ও জনসংযোগমূলক বিষয়ে সহযোগীদের কাজে লাগাতে পারেন। বেকার ও খুচরা ব্যবসায়ীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। ব্যবসায়ীদের কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে তা যাচাই করে নিতে হবে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

দিনের শুরু থেকেই নিজের কাজ অতি যত্নসহকারে শেষ করার চেষ্টা করুন। অতি উৎসাহী পরিচিত কেউ আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

পদস্থদের সঙ্গে আজ কৌশলের সঙ্গে কথা বলুন। শেয়ার ব্যবসায়ীদের আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত বিনিয়োগ থেকে নিজেকে বিরত রাখতে হবে। প্রিয়জন ও সন্তানের স্বাস্থ্যের দিকে যথাসম্ভব খেয়াল রাখুন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে আলোচনার সময় সামান্য কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। প্রাপ্তিযোগ শুভ। কোনো জরুরি কারণ না থাকলে দূরে কোথাও যাত্রার উদ্যোগ নেবেন না।