৬ জুলাই, আজকের রাশিফল


horoscope-week-paperslife

আজ ৬ জুলাই ২০২০, সোমবার।  চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

কাজে মন বসবে না। গৃহ-পরিবেশ শুভাশুভ মিশ্র। ব্যবসায় পুরনো জট খুলবে। আর্থিক যোগাযোগ বাড়বে। সুযোগ হাতছাড়া করবেন না। যাত্রা শুভ নয়। বাড়িতে থাকুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কোনো কাজে অন্যের প্রশংসা পাবেন। মানসিক শক্তি বাড়বে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। ইতিবাচক সংবাদে উত্ফুল্ল হবেন। আর্থিক লেনদেনে মনোযোগী হোন। সুস্থ থাকুন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

পুরনো সমস্যার সমাধান হবে। কোনো কারণে অনিশ্চয়তায় ভুগতে পারেন। আর্থিক চাপ থাকবে। শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় মানসিক বল পাবেন। শেষ শক্তি পর্যন্ত অবিচল কাজে লেগে থাকুন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

পরিবেশ অনুকূলে থাকবে। পাওনা আদায়ে অগ্রগতি। বন্ধুর সহযোগিতা পাবেন। শরীর-স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে শান্তি পাবেন।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল 

সামগ্রিক বিচারে আজ আপনাকে ভাগ্যবান বলা যায়। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। ব্যবসায় ভালো সুযোগ আসবে। কর্মস্থলে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। কাজে ধারাবাহিকতা বজায় রাখুন।

বৃষ : ২১ মার্চ-২০ এপ্রিল

মানসিক চাপ সত্ত্বেও দিন আনন্দে কাটবে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে নৈরাশ্যজনক। স্বজন বিষয়ে উদ্বেগ। বৈদেশিক যোগাযোগ শুভ। পারিবারিক শান্তি বজায় রাখুন।

মিথুন : ২১ মে-২০ জুন 

কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলে সুফল পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি। ব্যবসায় কিছু পরিবর্তন আসবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। কোনো ব্যাংকঋণের আলোচনায় অগ্রগতি। প্রেম-প্রণয় আমেজহীন। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

কোনো কাজের দায়িত্ব নিতে হবে। অনাদায়ি অর্থ পেতে বিলম্ব। কাজকর্মে আংশিক সাফল্য। দৈহিক সুখ নষ্ট হবে। শিক্ষার্থীর একাগ্রতার অভাব। পরিকল্পনা বাস্তবায়নে কৌশলী হোন।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

অনুগত ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায়ীরা আশানুরূপ ফল আশা করতে পারেন। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। অন্যকে বুদ্ধি ও উৎসাহ দিয়ে আনন্দ পাবেন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে। কোনো প্রচেষ্টায় আশাহত। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। লক্ষ্যে স্থির থাকলে সুফল পাবেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

আজ ভালো কোনো সুযোগ আসতে পারে। ব্যবসাক্ষেত্রে উপার্জন বৃদ্ধি। আর্থিক সুবিধা পাবেন। পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় ইচ্ছাশক্তির পরিচয় দিতে পারবেন। ভালো কাটুক সময়।