বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ দেশে ১১২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৭৬, যুক্তরাজ্যে ২০, ইতালি ও সৌদি আরবে ৩ জন করে, স্পেন, কানাডা ও কাতারে ২ জন করে এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন।
এ ছাড়া বিভিন্ন দেশে করোনাভাইরাসে অন্তত ৫০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সর্বশেষে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন। অন্য ২ জন মারা গেছেন স্পেন ও কানাডায়।
