সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে বাড়ছে বিদ্যুতের দাম । তবে পাইকারি ক্ষেত্রে দাম বাড়বে না। এর ফলে প্রতি মাসে বাড়তি টাকা গুণতে হবে ভোক্তাদের।
আজ বৃহস্পতিবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়ে বিইআরসি বলেছে, নতুন এ হার কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে।
এ ক্ষেত্রে দরিদ্র গ্রাহকদের (লাইফ লাইন) ক্ষেত্রে দাম বাড়বে। তবে এত দিন তাদের যে ন্যূনতম বিল (মিনিমাম চার্জ) দিতে হতো, সেটা আর থাকবে না। মিনিমাম চার্জ তুলে দেওয়ার ফলে ৩০ লাখ দরিদ্র গ্রাহক উপকৃত হবে। আর সাত লাখ লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম কিছুটা বাড়বে।
পাইকারি ক্ষেত্রে দাম না বাড়ার কারণ, সরকার সেখানে ভর্তুকি দেবে। তাতে বছরে ৩৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের উৎপাদন ব্যয়কে পাইকারি দাম হিসেবে ধরা হয়।
আরও পড়ুন;
বেশি দামের বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার
আবারো বিদ্যুৎ’র দাম বাড়ার সম্ভাবনা
বিশ্বব্যাপী তেল ও বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা
